সাঁড়ায় “আধুনিক প্রযুক্তিতে লাভজনক ভাবে আখের সাথে সাথীফসল চাষাবাদ” শিরোনাম নিয়ে মাঠ দিবস

স্টাফ রিপোর্টার \ “আধুনিক প্রযুক্তিতে লাভজনক ভাবে আখের সাথে সাথীফসল চাষাবাদ” শিরোনাম নিয়ে গত ৩১ মার্চ ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামে কৃষক সোলায়মান হোসেনের আখের সাথে সাথী ফসল প্লট সংলগ্ন জমিতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন বিএসআরআই এর মহাপরিচালক ড. মো. ওমর আলী।
বিএসআরআইয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও আখের সাথে সাথী ফসল প্রকল্পের পরিচালক ড. মোঃ আবু তাহের সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. মো. আতাউর রহমান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান- কীটতত্ত¡ বিভাগ, ড. গাজী আকরাম হোসেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মৃত্তিকা ও পুষ্টি বিভাগ, ড. আনিসুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান, কৃষি প্রকৌশল বিভাগ, কৃষিবিদ হাসিবুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগ, ড. মো. শামসুল আরেফিন, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, শারীরতত্ত¡ ও চিনি রসায়ন বিভাগ, সৈয়দ শামস তাবরীজ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলাম পাভেল, সাইফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা সানোয়ার হোসেন, রবিউল ইসলাম প্রমুখ।
মাঠ দিবস সঞ্চালন করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মুখলেছুর রহমান।
হাফেজ আবু ইলিয়াস খান এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মাঠ দিবস শুরু হয়।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial