প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা’ প্রতিযোগিতায় প্রথম স্থানে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট
স্টাফ রিপোর্টার: ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট প্রথম, সরকারি এ্যাডওয়ার্ড কলেজ, পাবনা দ্বিতীয় ও শহীদ বুলবুল সরকারি কলেজ তৃতীয় স্থান অর্জন করেছে। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা অনুষ্ঠানের সভাপতিত্ব ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”। গত ৯ এপ্রিল প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান মন্ত্রণালয়ের আয়োজনে পাবনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে শাকিল আহমেদ, আতিকুর ইসলাম, বাদল সরকার, অর্নেট প্রধান, মো: ইব্রাহিম অংশ নেন। অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন ইনস্টিটিউটের আরএসি বিভাগের সিআই প্রকৌশলী বশির আহাম্মেদ।

