পাবনা জেলা বিএনপির আহবায়কের নামে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার ॥ পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে ৫৬টি ইট ভাটায় চাঁদাবাজি করেছেন মর্মে ঈশ্বরদীর কয়েকজন সাংবাদিক তাদের ফেসবুকে স্ট্যাটাস লেখার প্রতিবাদে শুক্রবার বিকালে লক্ষিকুন্ডা ইউনিয়নের বিলকেদায় ইটভাটার মালিকরা সংবাদ সম্মেলন করেছেন| লিখিত প্রতিবাদলিপি পাঠ করেন ভাটা মালিক সমিতির কোষাধ্যক্ষ ফরিদুল ইসলাম| বক্তব্যে বলা হয়, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব মহোদয়ের বিরুদ্ধে নানা রকম মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে মানুষকে বিভ্রান্ত করেছে কয়েকজন সাংবাদিক| যা অত্যন্ত মানহানীকর| তারা লিখেছেন- লক্ষিকুন্ডা ইটভাটা ও মাটি কাটা থেকে প্রতিদিন ৩ লাখ ৭৭ হাজার টাকা নিয়েছেন হাবিবুর রহমান হাবিব| ২০২৪, ২৫ ও ২৬ সালের ইট ভাটার মাটি কাটার মৌসুমে তিনি ৩ কোটি টাকা নিয়েছেন| যা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত| এখানে আমাদের নেতা হাবিব ভাইয়ের মানহানি করা হয়েছে| সাংবাদিকরা জাতির বিবেক| কিন্তু তারা কারো প্ররোচনায় এই মিথ্যা তথ্য ছড়িয়েছে যা খুবই দুঃখজনক| আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি| আমাদের ভাটা নিয়ে এমন বিভ্রান্ত ছড়ালে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হবো|
সংবাদ সম্মেলনে এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভাটা মালিক সমিতির সভাপতি সান্টু বিশ^াস, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম রাহেল| এসময় আরো উপস্থিত ছিলেন ভাটা মালিক মাসুদ রানা, আব্দুলাহ মোল্লা,আবু বককর সিদ্দীক, ওবাইদুল, কালু মন্ডল, আরিফ, সালাম মন্ডলসহ আরো অনেকে|

