জিয়ারুল মিস্ত্রি বাঁচতে চায়

স্টাফ রিপোর্টার// একজন মুমুর্ষ রোগীকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার জয়নগরস্থ বড়ইচারা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দারা। উক্ত গ্রামের সকলের অতি পরিচিত জিয়ারুল প্রামানিক পেশায় একজন রাজমিস্ত্রি। ঈশ্বরদীর অসংখ্য দালান, বহুতল ভবন নির্মাণের এই কারিগর বর্তমানে মৃত্যুশয্যায়। তার মেরুদন্ডের রগ শুকিয়ে যাচ্ছে। প্রচন্ড ব্যাথার কারণে উঠতে বসতে পারছেনা। চিকিৎসার্থে তাকে যেতে হবে ভারতে। এর জন্য অর্থ প্রয়োজন। তার ভাই বোন, আত্মীয় স্বজন, গ্রামবাসীরা যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্যে এগিয়ে আসতে শুরু করেছেন। পাশাপাশি সমাজের দয়া ও দানশীল মানুষের কাছেও সাহায্য প্রার্থনা করেছেন জিয়ারুল ও তার গ্রামবাসীরা। জিয়ারুল মিস্ত্রি পূর্বের ন্যায় সুস্থ্য জীবন নিয়ে বাঁচতে চায়। তাকে অর্থনৈতিক সাহায্য পাঠানো যাবে তার ০১৮৫৭১৪৩২০৩ (নগদ), ০১৩০২৪৯৫৬২৫ (বিকাশ) নম্বরে।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial