ঈশ্বরদী উপজেলা সেনেটারী ও প্লাম্বার মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন // মৃত সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার \ গত ১২ নভেম্বর সন্ধ্যা ৭টায় ঈশ্বরদী উপজেলা সেনেটারী ও প্লাম্বার মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের পক্ষ হতে পোস্ট অফিস মোড়স্থ কার্যালয়ে তাদের সংগঠনের মৃত সদস্যের পরিবারকে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করে। এসময় সংগঠনের সভাপতি হযরত আলী শেখ, সাধারন সম্পাদক রাজন প্রামানিক, সাংগঠনিক সম্পাদক মানিক হোসেনসহ কেবিনেট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চলতি বছরের ৭ আগস্ট দাশুড়িয়া ইউনিয়নের মুনসিদপুর গ্রামের বাসিন্দা সেনেটারী মিস্ত্রী পিয়াস উদ্দিন (৩০) বৈদ্যুতিক শক লেগে মারা যান।
এই দুঃসময়ে আর্থিক সহায়তা পেয়ে মৃত পিয়াস উদ্দিনের স্ত্রী সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial