এসএসসি’৯৪ আইএসডি কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার // গত ৩০ এপ্রিল শনিবার ঈশ্বরদী রেলগেটস্থ অভিজাত ফুড গার্ডেন রেস্তোরায় এসএসসি’৯৪ আইএসডি কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল আয়োজিত হয়। ইফতারে ঈশ্বরদীর প্রত্যন্ত অঞ্চল থেকে এসএসসি’৯৪ এর প্রাক্তন ছাত্রছাত্রীরা এসে প্রাণের টানে মিলিত হন। দীর্ঘদিন পর বন্ধু বান্ধবীদের মিলনে সেখানে প্রাণচাঞ্চল্য পরিবেশের সৃষ্টি হয়। এসময় বিশিষ্ট ব্যবসায়ী স্বপন মোল্লা, সুমন, আসলাম, নাসিম, আরিফ, কিবরিয়া, খালেদ, সবুজ, আয়নাল, সুজনসহ শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ডাঃ শফিকুল ইসলাম শামীম। পরিচালনা করেন এসএস এন্টার প্রাইজের স্বত্বাধিকারী ও রোটারিয়ান আবু সাঈদ লিটন।

