স্বেচ্ছাসেবকলীগের জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার// জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে ১৫ আগস্ট সকালে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঈশ্বরদী উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
উপজেলা শাখার আহ্বায়ক জিএস মাসুদ রানার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঈশ্বরদী উপজেলা শাখার ১নং যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সজিব মালিথা, যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, ইকরাম হোসেন, সদস্য নিশাত জামান অমি, তুষার আবদুল্লাহ, মাসুদ হোসেন, আশিকুর রহমান আসিফ, ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ কর্মী সুমন, আমির হামজা রাজু, বাপ্পি দেওয়ান, টমাস প্রামানিক, সোহাগ, বাঁধন প্রমুখ।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial