বিএসআরআইয়ে নানা কর্মসুচীতে শোক দিবস পালন : দোয়া মাহফিল, খাবার বিতরণ, বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন
স্টাফ রিপোর্টার// বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্য দিয়ে গভীর শ্রদ্ধার সাথে জাতীয় শোক দিবস পালন করেছে। ১৫ আগষ্ট মঙ্গলবার সকালে জাতীয় ও কালো পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করা হয়। দুপুরে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, পাবনা এর আয়োজনে দারুস্ সুন্নাহ মদিনাতুল উলুম হাফেজিয়া কাওমিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। বিকাল ৩টায় জাতির পিতার স্মরণে কার্যালয় ভবনের প্রবেশ মুখে ‘‘বঙ্গবন্ধু কর্ণার’’ এর উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মোঃ ওমর আলী ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন কালে বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় রয়েছে বলেই মুক্তিযুদ্ধ কিংবা বঙ্গবন্ধু কর্ণার করতে হবে তা নয়, বরঞ্চ বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কর্ণার থাকা বাধ্যতামুলক করা উচিৎ। ভবিষ্যতে সরকারী ক্ষমতায় যে দলই আসুক না কেন জাতির পিতার ব্যাপারে কোনো যুক্তিতর্ক চলবেনা। তিনি সার্বজনীন এবং তর্কের উর্ধ্বে।
এসব কর্মসুচীতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ পাবনা জেলা শাখার সদস্য সচিব বিজ্ঞানী হাসিবুর রহমান, অনুষ্ঠানের আহবায়ক ড. মো. আবু তাহের সোহেল।
এছাড়া বিএসআরআই এর বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, পাবনা জেলা শাখার বিজ্ঞানী সাইফুল ইসলাম, এস এম রেজাউল করিম, শফিকুল ইসলাম, মো. কামরুজ্জামান, রাশেদুল ইসলাম, এলমুর রেজা, রাশেদুর রহমান রাজীব, আব্দুল আজীম, সঞ্জিত মন্ডল, আবু সাঈদ, তাসফিকুর আমিন আপন, বঙ্গবন্ধু কর্ণারের আর্টিস্ট কাজী শ্রেষ্ঠত্ব প্রত্যাশা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে মোনাজাত করেন দারুস্ সুন্নাহ মদিনাতুল উলুম হাফেজিয়া কাওমিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানার শিক্ষা সচিব মুফতি রফিকুল ইসলাম।

