ঈশ্বরদীতে জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার// ঈশ্বরদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রক্তদান কর্মসূচি, রক্তের গ্রæপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম ছাড়াও দুপুরে অসহায় দুস্থদের সাথে খাবার গ্রহণ ও বিতরণ, বাদ আসর মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বাঁচেন। এই দেশকে ঐসব নরপিশাচদের হাতে আর কখনোই তুলে দিবেনা এদেশের মানুষ। আপনারা নৌকায় আস্থা রাখুন, দেশ উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাবে ইনশাল্লাহ।
এসময় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial