নতুন কৃষিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএসআরআই মহাপরিচালক

স্টাফ রিপোর্টার \ গত ১৪ জানুয়ারি সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ এমপিকে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের পক্ষ হতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মো. ওমর আলী। এসময় কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তার উপস্থিত ছিলেন। দায়িত্ব নেয়া নতুন মন্ত্রী এসময় ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের ব্যাপারে খোঁজ খবর নেন এবং প্রতিষ্ঠানটির উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।
এসময় কৃষি মন্ত্রনালয়ের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial