প্রতিবন্ধী মান্নানকে খুঁজে পাওয়া যাচ্ছেনা

স্টাফ রিপোর্টার // গত ৩০ মে সকাল ৮টার দিকে আব্দুল মান্নান (২৪) তার বাড়ি থেকে বাইরে বের হয়ে যাওয়ার পর এখন অব্দি ফিরে আসেনি। ঈশ্বরদীর ৯নং ওয়ার্ডের ইস্তা গ্রামের বাসিন্দা বড় ভাই স্যানেটারী মিস্ত্রী সাহিদুর রহমান পলাশ জানান, আমার বাবার নাম আমানত হোসেন গাজী। মান্নান আমার ছোট ভাই। সে প্রতিবন্ধী। আত্মীয় স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোজাখুজি করছি। কিন্তু তার কোনো সন্ধান না পাওয়ায় ৩১ মে ঈশ্বরদী থানায় সাধারন ডায়রী করেছি। ডায়রী নং- ১৬৭৪, তাং- ৩১/০৫/২২ইং। মান্নানের গায়ের রং- শ্যামলা, মুখমন্ডল- গোলাকার, চুল- কালো ছোট, পড়নে ছিল- কফি রঙের পাঞ্জাবী ও জিন্সের প্যান্ট, মাথায় টুপি। উচ্চতা- ৫ ফিট ৫ ইঞ্চি, শরীর স্বাস্থ্য মধ্যম। কেউ সন্ধান পেলে ০১৭৪৬-০২৮৪৬৭ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial