‘ঈশ্বরদী বাজার দর্জি কারিগর একতা কমিটি’ নামক সংগঠনের আত্মপ্রকাশ
স্টাফ রিপোর্টার// গত ২৯ জুন আড়ম্বরপূর্ণ পরিবেশে ‘ঈশ্বরদী বাজার দর্জি কারিগর একতা কমিটি’ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটির ঘোষণা করা হয়। এতে সভাপতি বাদশা হোসেন ও সাধারন সম্পাদক হিসেবে আব্দুল আলিম মনোনীত হন।
কমিটির অন্যান্যরা হলেন-
কার্যকরী উপদেষ্টা মন্ডলী- আলম খাঁ, গোলাপ, কলম আলী, আনিসুর রহমান, খলিলুর রহমান, মাসুদ আলী শেখ, মন্টু ও শফি। সহ-সভাপতি হিসেবে আছেন নাজমুল খান, রফিকুল ইসলাম ও জনি, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রমজান আলী ও রিপন হোসেন, সাংগঠনিক সম্পাদক- সায়েম মন্ডল, ডাকু ও রুহুল আলী, শুভ (প্রচার সম্পাদক), সহকারি প্রচার সম্পাদক- শাকিল হোসেন, সোহেল রানা ও সোহাগ আহম্মেদ, লিমন (দপ্তর সম্পাদক), আনোয়ার রহমান (ধর্ম বিষয়ক সম্পাদক), রতন আলী (সাংস্কৃতিক সম্পাদক)।
উল্লেখ্য: ঈশ্বরদী বাজারে দর্জির কারিগরদের এর আগে কোন কমিটি ছিল না। ইতোপূর্বে একটি কমিটি গঠন করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছে। কিন্তু এবার কারিগর আলম খাঁ এর উদ্যোগে গোপাল সুপার মার্কেটের ৩য় তলায় চলতি বছরের পহেলা জুন শনিবার বিকেল ৫টায় একটি বৈঠক ডাকা হয়। ২ঘন্টার বৈঠক শেষে ৮টি মার্কেটের ৮৬ জন সদস্যের মতামত নিয়ে একটি আহবায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৮৬ জন সদস্যর মধ্যে থেকে ১১ জন সদস্যকে নিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়। এই আহবায়ক কমিটিই আড়ম্বরপূর্ণ পরিবেশে এই ‘ঈশ্বরদী বাজার দর্জি কারিগর একতা কমিটি’ উপহার দিলেন।

