মধু বিশ্বাসের উদ্যোগে শোক দিবস পালন : আলোচনাসভা, মিলাদ মাহফিল ও খাবার পরিবেশন
স্টাফ রিপোর্টার // বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মধু বিশ্বাসের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ ভেলুপাড়া-ইস্তায় অবস্থিত তার নির্মানাধীন ওয়েলমিল প্রাঙ্গনে আলোচনাসভা, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়। এলাকার মসজিদ গুলোয় বাদ মাগরিব ও এশা মিলাদ মাহফিল করা হয়। জাতির পিতার জীবনী নিয়ে আলোচনা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা শেষে মুসুল্লী ও গ্রামবাসীদের মাঝে খাবার পরিবেশন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলী মন্ডল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঈশ্বরদী পৌর ৯নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি মহিদুল ইসলাম, যুবলীগ নেতা মিলন, শাহিনুজ্জামানসহ অনেকে।
মধু বিশ্বাস বলেন, আমরা বীরের জাতি হওয়ার পাশাপাশি অভাগাও বটে। দেশ স্বাধীনের ৪ বছরেই জাতির পিতাকে হারিয়েছি। যারা এই মহান পুরুষকে স্বপরিবারে হত্যা করেছে তাদের স্থান আমার মনেহয় নরকেও হবেনা।
অনুষ্ঠান সমুহে শতশত মানুষ অংশ গ্রহণ করেছে।

