আবারও নির্যাতনের শিকার পুনম পান্ডে, গ্রেফতার স্বামী

বাংলা ডেস্ক // পুলিশে অভিযোগ করেই ভর্তি হয়ে যান হাসপাতালে। জখমও গুরুতর। মাথা, চোখ ও মুখে নির্যাতনের চিহ্ন আছে মডেল ও বলিউড অভিনেত্রী পুনম পান্ডের।

আর তাই স্বামী স্যাম বম্বেকে গ্রেফতারে কালক্ষেপণ করেনি মুম্বাই পুলিশ। পুনমের আঘাতের ব্যাপারে মুম্বাই পুলিশ এএনআই নিউজ এজেন্সিকে নিশ্চিত করেছে।

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আগেও তুলেছিলেন পুনম। এর আগে গত বছর বিয়ের ক’দিনের মাথাতেই গোয়ায় বেড়াতে গিয়ে স্যামের হাতে নির্যাতনের শিকার হন পুনম।

গত সেপ্টেম্বরে বিয়ে করার আগে দুজন অন্তত দুই বছর একসঙ্গে ছিলেন। তখনও ইনস্টাগ্রামে মোটামুটি ভালোই সংসার দেখা যাচ্ছিল দুজনের। তবে এবার স্যামের ঘাড়ে ভারতীয় দণ্ডবিধির তিনটি বড় ধারা ঝুলছে। সহজে আর নিস্তার পাবেন বলে মনে করছেন না কেউ।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial