ঈশ্বরদীতে গলাকাটা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ঈশ্বরদীতে গলাকাটা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রাম থেকে  শাহিনা খানম নিলু (৫৩) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিনা খানম নিলু ফরিদপুর গ্রামের মৃত রবিউল ইসলাম বাচ্চুর স্ত্রী।
এলাকাবাসীরা জানায়, স্বামী রবিউল ইসলাম বাচ্চুর মৃত্যুর পর ওই বাড়িতে অনার্স পড়ুয়া ছেলেকে নিয়ে শাহিনা খানম নিল ুথাকতেন । দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের দু’জন মহিলা শাহিনা খানম নিলুর সাথে দেখা করতে তার বাড়িতে গেলে গলাকাটা অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে। এঘটনা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
নিহত শাহিনা খানম নিলুর ছোট বোন নাছিমা খানম বলেন, বোনকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছি। হত্যাকান্ডে আমার ভগ্নিপতির (মৃত রবিউল ইসলাম বাচ্চু) আত্মীয়স্বজনরা জড়িত থাকতে পারে বলে তিনি জানিয়েছেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করলে বিস্তাারিত জানা যাবে।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial