ধর্ম ব্যবসায়ীরা যেন বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষতির চিন্তা স্বপ্নেও করতে না পারে সেদিকে সচেষ্ট থাকতে হবে–ব্যারিস্টার সৈয়দ আলী জিরু

স্টাফ রিপোর্টার // ২৫ অক্টোবর মঙ্গলবার বাদ মাগরিব ঈশ্বরদীর মধ্য অরনকোলা আল আকসা জামে মসজিদে কোর্টের একটি কোম্পানী প্রদত্ত ৫০ হাজার টাকার চেক প্রদান করেন আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ আলী জিরু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পর্যায়ক্রমে ঈশ্বরদীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসমুহে অনুদান দেয়ার চেষ্টা করছি। আশা করি পারবো।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব মিলেমিশে পালন করি। ‘আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে।
তিনি আরো বলেন, ধর্মের আড়ালে মসজিদ-মন্দিরকে ব্যবহার করে ধর্ম ব্যবসায়ীরা যেন বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষতির চিন্তা স্বপ্নেও করতে না পারে সেদিকে সচেষ্ট থাকতে হবে। যদিও জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব আর দূরদর্শিতায় বাংলাদেশ আওয়ামীলীগ সরকার আগেই জঙ্গীবাদের শিকর উপড়ে ফেলেছে, তথাপিও সজাগ থাকতে হবে। কেননা স্বাধীনতা বিরোধী শক্তি এখনো সক্রিয়। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রেখে ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলকে এক সাথে মিলেমিশে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, মসজিদ কমিটির সাধারন সম্পাদক আব্দুল হাকিম, কাজী জাহাঙ্গীর হোসেন, মসজিদের ইমাম হাফেজ মোঃ মাসুদ আলী, আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার, মোয়াজ্জিন রেনু মুন্সি, মুসুল্লি জাকির হোসেন, বাবুল হোসেন, সিদ্দিকুর রহমান মিন্টু, ছাত্রলীগ নেতা প্রকৌশলী ইফতেখাইরুল ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ব্যারিস্টার জিরুর উদ্যোগে বড়ইচারা কেন্দ্রীয় জামে মসজিদ, রেলগেটস্থ মাতৃমন্দির, বাঁশেরবাদার হযরত বেলাল (রহ) জামে মসজিদ, মাহাতাব কলোনী জামে মসজিদ, বাইতুন নূর জামে মসজিদ, শহিদ আমিনপাড়া জামে মসজিদ সহ ঈশ্বরদীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এমন অনুদান দেয়া হয়েছে।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial