বহরপুর নকল সার কারখানায় অভিযান, এক লক্ষ টাকা জরিমানা     

শাহিন আহম্মেদ জয় : ঈশ্বরদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে নকল সার তৈরী ও বাজারজাতকরণের অভিযোগ ন্যাপ এগ্রো কেমিক্যাল লিমিটেডের কারখানার মালিক নিজাম উদ্দিন খানকে এক লক্ষ টাকা জরিমানা করেছে রবিবার ( ২৮ আগষ্ট) উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রামে এ অভিযান চালায় পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম খান জানান ন্যাপ এগ্রো কেমিক্যাল লিমিটেড নামে এ কারখানা থেকে দীর্ঘদিন ধরে নকল সার ও কীটনাশক তৈরী করে বাজারজাত করে আসছে এখানে অবৈধভাবে ১৩ প্রকারের সার কীটনাশক যে উপাদান দিয়ে তৈরী করার কথা সেটা তারা না করে নকল উপাদান দিয়ে তৈরী করছে তাদের তৈরী সার ও কীটনাশক পুরোপুরি নকল জিপসাম জিংক অ্যাবোন সয়োবিট ডায়জিসন সহ প্রায় ১৩ ধরনের নলক সার ও বালাইনাশক জব্দ করা হয় এতে কৃষকেরা প্রতারিত হয়ে আর্থিকভাবে খতিগ্রস্ত হচ্ছেন পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান এ অভিযানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছিলেন তিনি নিশ্চিত করেছেন যে সার বাজারজাত করার জন্য প্যাকেট করা হচ্ছে আসলে ঔ সার এ প্যাকেটে নেই তারা তাদের প্যাকেটে লেখা প্রতিশ্রুতি অনুযায়ী সার সরবারাহ করছে না একই সঙ্গে তার কারখানার ভুয়া ঠিকানা ব্যাবহার করছে সার তৈরী করা হচ্ছে ঈশ্বরদীতে কিন্তু কারখানার ঠিকানা দেয়া আছে ঢাকা মিরপুরের এসব অভিযোগের ভিওিতে এক লক্ষ টাকা জরিমানা ও নকল সার কীটনাশক জব্দ করা হয় এসময় উপজেলা খাদ্য পরিদর্শক সানোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial