মুলাডুলিতে আওয়ামীলীগের উন্নয়নমুলক লিফলেট বিতরণ করলেন বীরমুক্তিযোদ্ধা মোঃ রশীদুল্লাহ
স্টাফ রিপোর্টার \ ২১ অক্টোবর ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে নানা শ্রেনী পেশার মানুষের মাঝে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, বীরমুক্তিযোদ্ধা মোঃ রশীদুল্লাহ আওয়ামীলীগ সরকারের উন্নয়নমুলক কাজের লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছেন। প্রায় শতাধিক মোটরসাইকেলের বহরসহ নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি সকাল ১১টায় মুলাডুলি বাজারে এসে এই লিফলেট বিতরণ, সাধারন মানুষের সাথে মত বিনিময় শুরু করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামীলীগ সরকার এই ১৫ বছরে যেসব উন্নয়ন কাজ করেছে তা বলে শেষ করা যাবেনা। কয়টার কথা বলবো ? পারমানবিক বিদ্যুৎ প্রকল্প, বঙ্গবন্ধু স্যাটালাইট উৎক্ষেপন, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে ও ফ্লাই ওভার নির্মাণ, বিদ্যুৎ উৎপান বৃদ্ধি ও ঘরে ঘরে পৌছানো, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের মাধ্যমে ব্যাপক কর্ম সংস্থান, বঙ্গবন্ধু টানেল নির্মাণ, বিনামূল্যে শিক্ষার্থীদের বই প্রদান, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রাম পর্যায় স্বাস্থ্য সেবা পৌছানো ও শিশু মৃত্যুর হার কমানো, সামাজিক সুরক্ষার আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্ব কালীন ভাতা, প্রতিবন্ধি ভাতা, ফেয়ার প্রাইজ কার্ড, ভূমি ও ঘরহীনদের ২ শতাংশ জমি ও ঘর নির্মান করে দেওয়া, মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান, স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধু হত্যার বিচার, জনশক্তি রপ্তানী ও সার্বজনীন পেনশন চালু, সমুদ্র বিজয়, মোবাইল ও ইন্টারনেট সেবার প্রসার, সহজ শর্তে সার প্রদানের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন, পোষাক রপ্তানীতে বিশ্বে ২য়, নারীর ক্ষমতায়ন, গড় আয়ু ও মাথাপিছু আয় বৃদ্ধি, ইউনিয়ন তথ্যকেন্দ্রের মাধ্যমে নাগরিক সেবা প্রদানসহ অসংখ্য উন্নয়নমুলক কাজ করা হয়েছে। আমি জনগনকে লিফলেট বিতরণের মাধ্যমে এসব বিষয়গুলিই মনে করিয়ে দিচ্ছি। সাধারন মানুষের কথাতে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা বরাবরের মতোই নৌকাতেই ভোট দিবেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭১ পাবনা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি মনোনয়ন প্রত্যাশী, আমাদের জননেত্রী শেখ হাসিনা বিচার বিশ্লেষণ করে যোগ্য ব্যক্তিকেই দিবেন। যেই মনোনয়ন পাক দেশকে সুরক্ষিত রাখতে হলে নৌকাকে জিতাতে হবে এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।





