আ’লীগ সরকারের উন্নয়ন শীর্ষক লিফলেট এর মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার: ৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগ পাকশী ৯নং ওয়ার্ড শাখায় আওয়ামীলীগ সরকারের উন্নয়ন শীর্ষক লিফলেট এর মোড়ক উন্মোচন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ আওয়ামী লীগ পাকশী ইউনিয়ন শাখার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ পাকশী ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক ছাইফুল আলম বাবু মন্ডল, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুজ্জামান পিন্টু।
এসময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, পাকশী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মিঠু মন্ডল, সেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিঃ তৌকির হাসান খান, ৯নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি সালাউদ্দিন লিটন, ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বর সানি, পাকশী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নূর ইসলাম, সহ-সম্পাদক আনোয়ার হোসেন রিপন, পাকশী ইউনিয়ন ছাত্রলীগ নেতা তাসনিমুল হাসান অনিক প্রমুখ।
মোড়ক অনুষ্ঠানের সার্বিক আয়োজক পাকশী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান রুবেল বিশ্বাস তার বক্তব্যে বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৫ বছরে দেশকে যে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন সেটি গ্রামগঞ্জ, পাড়া মহল্লার প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে হবে। কেননা পারিবারিক ব্যস্ততাসহ নানা কারনে আমাদের মা চাচিরা অনেক ক্ষেত্রেই দেশের বর্তমান উন্নয়নের বিষয়ে অতটা অবগত হতে পারেন না। দেশে অর্ধেকের বেশি নারী ভোটার। এদের গুরুত্ব অনেক।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন উক্ত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান। সঞ্চালন করেন সাধারণ সম্পাদক রওশন আকতার।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা সাধারন ভোটারদের মাঝে ‘‘উন্নয়নের সরকার আবারো দরকার- আমার মার্কা নৌকা” শীর্ষক লিফলেট বিতরণ করেন।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial