আটঘরিয়ায় ব্যারিস্টার জিরুর মত বিনিময়
স্টাফ রিপোর্টার \ ১ অক্টোবর দিনব্যাপী আটঘরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান, শিক্ষক, ছাত্রছাত্রীসহ নানা শ্রেনী পেশার মানুষদের সাথে মতবিনিময় করেছেন ঈশ্বরদী-আটঘরিয়ার সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী, পাবনা জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক ব্যারিস্টার সৈয়দ আলী জিরু।
একদন্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সধারন সম্পাদক ইসমাইল সরদার, বর্তমান চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার, লক্ষিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, স্থানীয় ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
একদন্ত উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার কন্যা জননেত্রী শেখ হাসিনার জীবন আদর্শ এবং আমাদের সকলের চিন্তা চেতনা তেমনই হতে হবে মর্মে বক্তব্য দেন ব্যারিস্টার জিরু। উপস্থিত স্থানীয় জনগনের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে এই নেতা বলেন, আপনারা শুধু দোয়া করেন আল্লাহ যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্থ্য রাখেন। তাহলে তিনি বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারবেন। মধ্যম আয়ের কথা বাদ দিলাম, ডেল্টা প্লান নিয়ে তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে অদূর ভবিষ্যতে উন্নত রাষ্ট্রের মতো ভাতা নেয়ার মানুষ বাংলাদেশে পাওয়া যাবেনা। বাংলাদেশ আওয়ামীলীগ অনেক বড় দল। দল থেকে অনেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করছেন এবং এটা স্বাভাবিক। দল যাকে যোগ্য মনে করবেন তাকে মনোনয়ন দিবেন এবং যিনিই মনোনয়ন পাক সকলে মিলে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতা আওয়ামীলীগের হাতে না থাকলে উন্নয়নশীল এই দেশটিকে অন্ধকারে নিমজ্জিত করে ফেলবে স্বাধীনতা বিরোধীরা।

