ঈশ্বরদী-আটঘরিয়ায় নৌকার কান্ডারী হলেন গালিব শরীফ

স্টাফ রিপোর্টার // দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ পাবনা-৪ আসনে প্রতিদ্বন্দিতার জন্য বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি প্রয়াত ভূমিমন্ত্রী, বর্ষিয়ান নেতা শামসুর রহমান শরীফ এর পুত্র। ২৬ নভেম্বর বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে ৩০০ আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষনা করেন। নৌকা প্রতীকের কান্ডারী হিসেবে গালিবুর রহমান শরীফের নাম ঘোষনা করতেই ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষদের মাঝে আনন্দের বন্যা বইতে শুরু করে। উচ্ছসিত সাধারন মানুষ মিষ্টি বিতরণ করেছে। এমন প্রার্থী পেয়ে সাধারন মানুষেরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, আমরা নৌকা প্রতীকে অবশ্যই ভোট দিবো। প্রার্থী আমাদের অনেক পছন্দ হয়েছে। তিনি এমপি হলে তার বাবার মতো তিনিও ঈশ্বরদী-আটঘরিয়াবাসীদের অনেক কিছু দিতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial