পাকশীতে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার \ ১৪ অক্টোবর শনিবার বিকেলে পাকশী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাঘইল কাঠালতলা মোড়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম গেদুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক বাবুল হোসেনের পরিচালনায় এবং সেচ্ছাসেবকলীগ ঈশ্বরদী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব জিতুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম বাবু মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, সহসাধারণ সম্পাদক ও পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস, জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান চঞ্চল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস। এছাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মেজবুল হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি রন্জু, পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন। বক্তাগন তাদের বক্তব্যে জননেত্রী শেখ হাসিনার নিকট তৃনমূল আওয়ামী লীগের নেতা আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুর জনপ্রিয়তার বিভিন্ন দিক তুলে ধরেন। নৌকার বিজয় নিশ্চিত করতে তার বিকল্প নেই দাবি করে মনোনয়ন প্রদানের আহ্বান জানান। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাÐ তুলে ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে ডিজিটাল থেকে উন্নয়নশীল স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলের ভাগ্যের উন্নয়নে আবারও গনতন্ত্রের মার্কা নৌকায় ভোট প্রার্থনা করেন।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial