বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরদীর উদ্যোগে ইফতার মাহফিল // ১৬ সদস্যের নতুন কমিটি গঠন
স্টাফ রিপোর্টার : ২৯ এপ্রিল শুক্রবার ইক্ষু গবেষণা কেন্দ্র প্রশিক্ষণ মিলনায়তনে বিভিন্ন শ্রেনীপেশার মানুষদের নিয়ে বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরদীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে রাজনীতিক, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক, ইমাম, স্থানীয় জনগনসহ শতাধিক মানুষ নিয়ে এই ইফতারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের এমপি, বীরমুক্তিযোদ্ধা, আলহাজ নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য করেন বিএসআরআইয়ের মহাপরিচালক ড. আমজাদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ জালাল উদ্দিন তুহিন, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।
এসময় আওয়ামীলীগ নেতা আকরাম খান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল আলম বিশ্বাস, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি ইমরুল কায়েস দারা, মুরাদ আলী মালিথা, এসএম স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম, ঈশ্বরদী মহিলা কলেজের প্রিন্সিপাল হামিদুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, মতিয়ার রহমান, কলামিস্ট মোশাররফ হোসেন মুসা, ঈশ্বরদী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি, ভাষা শহীদ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা রতন মহলদার, সানোয়ার হোসেন লাবলু, বিএসআরআইয়ের বিজ্ঞানী ড. কুয়াশা মাহমুদ, ঈশ্বরদী মহিলা কলেজের প্রভাষক খায়রুল কবীর লিটন, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত কৃষক কুল ময়েজ, সাংবাদিক মাহবুবুল হক দুদু, তৌহিদ আক্তার পান্না, মিশুক প্রধান, জাহাঙ্গীর হোসেন, আহসান হাবিব, আতাউর রহমান বাবলু, ফেরদৌস করিম, রিয়াদ ইসলাম, সাকিব বিন ফারাবী, খালেদ মাহমুদ সুজনসহ শতাধিক মানুষ ইফতারে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আতিয়ার রহমান। সঞ্চালনা করেন শহিদুল হক শাহীন।
ইফতার শেষে আতিয়ার রহমানকে আহবায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহবায়ক (১) শহিদুল হক শাহীন (সহ অধ্যাপক, সরকারি এসএম স্কুল এন্ড কলেজ), যুগ্ম আহবায়ক (২) মতিয়ার রহমান চঞ্চল (ঈশ্বরদী মহিলা কলেজ), সদস্য- আয়নুল ইসলাম, (অধ্যক্ষ, সরকারি এসএম স্কুল এন্ড কলেজ), বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম (সাবেক ম্যানেজার একাউন্টস, বাংলাদেশ বিমান), ড. কুয়াশা মাহমুদ (মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএসআরআই, ঈশ্বরদী), এ্যাড. ইউসুফ আলী (অতিঃ পিপি, পাবনা জজকোর্ট), শহিদুল ইসলাম (অধ্যক্ষ, দাশুড়িয়া ডিগ্রী কলেজ), ফজলুর রহমান (প্রধান শিক্ষক, পেপার মিল উচ্চ বিদ্যালয়), আতাউর রহমান বাবলু (সাংবাদিক ও কলাম লেখক), রেখা খাতুন (প্রভাষক, দাশুড়িয়া ডিগ্রী কলেজ), তহুরুল ইসলাম লিপু (শিক্ষক, সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়), আব্দুল লতিফ বিশ্বাস (ব্যবসায়ী ও সমাজ সেবক), সুরমিলা আক্তার শিউলী (শিক্ষক, সরকারী এসএম স্কুল এন্ড কলেজ), তিথী খাতুন (দাশুড়িয়া), ইমরুল কায়েস দারা (সাবেক ভিপি, ঈশ্বরদী সরকারী কলেজ)।

