ঈশ্বরদীতে আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ আলী জিরুর ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার \ গত ২৮ এপ্রিল বৃহষ্পতিবার ঈশ্বরদীর শহীদ আমিনপাড়াস্থ নিজ বাড়ির বৈঠকখানার আঙ্গিনায় বিভিন্ন শ্রেনীপেশার মানুষদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন পাবনা জেলা আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ আলী জিরু। দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক, ইমাম, এলাকাবাসীসহ সহস্রাধিক মানুষ ইফতারে অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে মোনাজাতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এসময় আওয়ামীলীগ নেতা মোহাম্মদ রশিদুল্লাহ, আতাউর রহমান বাবু ফকির, আনছার আলী ডিলু, ইদ্রিস আলী মন্ডল, সানোয়ার হোসেন লাবলু, গোলজার হোসেন, ঈশ্বরদী মহিলা কলেজের প্রিন্সিপাল হামিদুর রহমান, ভাইস প্রিন্সিপাল ইসমাইল হোসেন, সবুজ কুড়ি কিন্ডার গার্টেনের অধ্যক্ষ কবীর আলী হিরু, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহ-সভাপতি আব্দুল কাদের, সাধারন সম্পাদক আব্দুল বাতেন, সাংবাদিক মাহবুবুল হক দুদু, বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান বিশ্বাস, এসএম স্কুল এন্ড কলেজের সহ-অধ্যাপক শহীদুল হক শাহীন, সমাজ সেবক বাবলু বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী মিরু ফকির, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঈশ্বরদী পৌর ৯নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি মহিদুল ইসলাম, ঈশ্বরদী মহিলা কলেজের প্রভাষক খায়রুল কবীর লিটন, পৌরসভা কর্মকর্তা খাইরুল ইসলাম লিটন, বাংলাদেশ ছাত্রলীগ ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সভাপতি ও যুবলীগ নেতা জুবায়ের বিশ্বাস, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, শেখ মহসিন, মিশুক প্রধান, ডাঃ ফয়েজ, ছাত্রলীগ নেতা ও প্রকৌশলী ইফতেখাইরুল ইমনসহ সহস্রাধিক মানুষ ইফতারে অংশ গ্রহণ করেন।

