ঈশ্বরদী ও আটঘরিয়ায় দরিদ্র পরিবারে ঈদ উপহার বিতরণ করেছেন ব্যারিস্টার সৈয়দ আলী জিরু
স্টাফ রিপোর্টার// শুক্রবার (২১ এপ্রিল) ঈশ্বরদী ও আটঘরিয়ার ৩ হাজার দরিদ্র পরিবারে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক ব্যারিস্টার সৈয়দ আলী জিরু। এসময় তিনি বলেন, ‘দেশ সেবায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই’। স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে আসার আহবানও জানান তিনি।
এসময় আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ইশারত আলী, একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ জলিল মাস্টার, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল সরদার, বর্তমান চেয়ারম্যান আলাল সরদার, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন,
ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের সহকারি অধ্যাপক সুব্রত বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলর ফিরোজা বেগম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কবির আলী হিরুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। ঈদ উপহার পেয়ে সকলের চোখেমুখে আনন্দ ও হাসি ফুটে উঠে।
প্রতিক্রিয়ায় চাঁদভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বলেন, এখানে দীর্ঘ ৩৫ বছরের মধ্যে কেউ কোনো অনুদান বা উপহার নিয়ে আসেনি। ব্যারিস্টার জিরু ভাইকে আল্লাহ অনেক উপরে উঠার এবং তাঁর মনোবাসনা পূরণ করার তৌফিক দেন সেই কামনা করি। মাননীয় প্রধানমন্ত্রী তাঁকে নৌকার প্রতিক দিলে আমরা এক সাথে কাজ করে এই অঞ্চলের মানুষের অনেক উন্নয়ন করতে পারবো।


