শুদ্ধাচার পুরস্কার পেলেন ড. মোঃ আবু তাহের সোহেল
স্টাফ রিপোর্টার// বিভিন্ন সূচকে সন্তোষজনক অর্জনের স্বীকৃতি স্বরুপ শুদ্ধাচার পুরষ্কার ২০২১-২২ পেয়েছেন ড. মোঃ আবু তাহের সোহেল। ২০২১-২২ অর্থ বছরে পেশাগত দক্ষতাসহ শুদ্ধাচার চর্চার বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর পক্ষ হতে তাঁকে এ পুরস্কার দেয়া হয়েছে।
বিএসআরআই কর্তৃপক্ষ জানিয়েছে, বিএসআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও সরেজমিন গবেষণার বিভাগীয় প্রধান ড. মোঃ আবু তাহের সোহেল তার কর্মক্ষেত্রে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। যার কারণে তাঁকে এই সম্মাননামুলক ‘শুদ্ধাচার পুরস্কার’ দেয়া হলো।
ড. মোঃ আবু তাহের সোহেল বলেন, কাজের স্বীকৃতি পেলে সবারই ভালো লাগে। আমারও খুব ভালো লাগছে। এ পুরস্কার আমার কাছে অনেক মুল্যবান। ভবিষ্যতে নিষ্ঠার সাথে কাজ করার পাশাপাশি দ্বিগুন গতিও যোগ হবে। আখের সাথে সাথীফসল হিসেবে ডাল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের পরিচালক হওয়ার পর হতে কেউ কেউ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলেও আমার সহকর্মীদের আন্তরিক ও পেশাদারিত্ব মুলক সহযোগিতায় নানা প্রতিকূলতাকে জয় করতে পেরেছি। আমি সবার সাথে এই পুরস্কার ভাগাভাগি করে নিতে চাই। আমার কাজকে বেগবান ও সহযোগিতা করার জন্য প্রতিষ্ঠানের সকলকে মনের গভীর অন্তরস্থল হতে ধন্যবাদ জানাই।

