ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান শাহিন গুরুতর অসুস্থ

স্টাফ রিপোর্টারঃ ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন স্ট্রোক জনিত কারনে গুরুতর অসুস্থ হয়ে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে সফরে থাকা অবস্থায় তিনি সেখানেই অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে দিনাজপুর ইসলামী কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রোববার জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সুত্রে জানা গেছে, গত সপ্তাহে আজিজুর রহমান শাহিন ভর্তির বিষয়ে ছেলেকে নিয়ে দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রওয়ানা দেন। সেখানে কাজ শেষে ঠাকুরগাঁও যান। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে অস্বাভাবিক আচরণ করতে থাকলে স্থানীয় চিকিৎসকের শরনাপন্ন হলে চিকিৎসকরা জানান, তিনি ব্রেন স্ট্রোক করেছেন। পরে তাকে দ্রুত দিনাজপুর ইসলামি কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে তাঁকে রোববার জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে। তার সুস্থতার জন্য ঈশ্বরদীবাসির কাছে দোয়া কামনা করেছেন তার পরিবার।
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial