ঈশ্বরদী প্রেসক্লাবে নতুন এসির সংযোজন// ব্যারিস্টার জিরুর প্রতি সাংবাদিক মহলের কৃতজ্ঞতা প্রকাশ

স্টাফ রিপোর্টার // ঈশ্বরদী প্রেসক্লাবে দুটি নতুন এসি’র সংযোজন হয়েছে। গত শনিবার ৩০ এপ্রিল বিকেলে ২ টনের দুটি এসি সংস্থাপনের পর রিমোর্ট টিপে উদ্বোধন করে আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার সৈয়দ আলী জিরু।
প্রায় ২ মাস যাবৎ প্রেসক্লাবের পুরাতন এসিটি বিকল হয়ে ছিল। এই পরিস্থিতিতে ব্যারিস্টার সৈয়দ আলী জিরু গত ২৮ এপ্রিল রাতে প্রেসক্লাবে আসেন এবং তাৎক্ষনিক দুটি এসির ব্যবস্থা করেন। শনিবার বিকেলেই চালু হয়েছে প্রেসক্লাবের দুটি এসি।
প্রেসক্লাবে দুটি আধুনিক এসি সংযোজন করায় প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেনসহ সাংবাদিক মহল ব্যারিস্টার জিরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসময় প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এমএ কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মহসীন, কোষাধ্যক্ষ মিশুক প্রধান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক সুব্রত বিশ্বাস, ছাত্রলীগ নেতা প্রকৌশলী ইফতেখাইরুল ইমন এসময় উপস্থিত ছিলেন।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial