সস্ত্রীক করোনা আক্রান্ত যুবলীগ চেয়ারম্যানের জন্য জুবায়ের বিশ্বাসের দোয়া মাহফিল
শাহীন আহমেদ জয় // করোনাভাইরাসে আক্রান্ত যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী। তাদের রোগ মুক্তির জন্য ঈশ্বরদীর সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সভাপতি ও যুবলীগ নেতা জুবায়ের বিশ্বাস।
গত ১লা মে রবিবার শহিদ আমিনপাড়া জামে মসজিদে যুবলীগ চেয়ারম্যান ও তার স্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মোনাজাতের আগে জুবায়ের বিশ্বাস নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের যুবলীগের চেয়ারম্যান, তার স্ত্রীসহ স্বপরিবার চিকিৎসকের পরামর্শে বর্তমানে তাদের নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার ও পরিবারের সদস্যদের রোগ মুক্তির জন্য ঈশ্বরদীসহ সারা দেশবাসীর কাছে দোয়া চাইছি।
এসময় আওয়ামীলীগ নেতা আনছার আলী ডিলু, যুবলীগ নেতা আলমগীর হোসেন, কামরুজ্জামান টোকন, মোতালেব হোসেন মতলেব, সাইফুল ইসলাম বাবু, জাকারিয়া সুমন, ডাঃ আমিরুল, আলামিন হোসেন, রবিউল ইসলাম রবি, সোহেল রানা, আবু সাঈদ, আরাফাত রহমান রাসেল, খাইরুজ্জামান রঞ্জন, আসিফ রহমান বাবু, আব্দুল্লাহ আল মামুন ববি, সুজ্জল ফকির, আব্দুল গফুর তুহিন, ইসমাইল হোসেন, ফারুক বিশ্বাস, আনোয়ার হোসেন মুন্না, রুবেল, রকিব সহ নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের ইমাম আব্দুল্লাহ আনসারী।

