বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে ঈশ্বরদীতে ৬ দফা দিবস পালিত
স্টাফ রিপোর্টার // বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার ( ৭ জুন) সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সন্ধ্যায় আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির আহবায়ক আতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ইসাহক আলী মালিথা।
বিশেষ অতিথি ছিলেন দুদক প্রতিরোধ কমিটির বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকরাম হোসেন, অধ্যক্ষ আইনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, কৃষিবিদ ড. কুয়াশা মাহমুদ, সাংবাদিক ও নিউ এরার নির্বাহী পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল আলম বিশ্বাস, কৃষকলীগ নেতা মুরাদ মালিথা।
বক্তব্য রাখেন দাশুড়িয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, সহকারি অধ্যাপক মতিয়ার রহমান, শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক, এ্যাডভোকেট ইউসুফ আলী সরদার, বঙ্গবন্ধু পরিষদের সদস্য সাংবাদিক মাহাবুবুল হক দুদু, আতাউর রহমান বাবলু, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি ইমরুল কায়েস দারা প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য সচিব সহ অধ্যাপক শহীদুল হক শাহীন।

