অস্ত্রোপচারের পর ভালো আছেন নাইম

বাংলা ডেস্ক // নব্বই দশকের জনপ্রিয় রোমান্টিক নায়ক নাইম গত সপ্তাহে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। হৃদযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তির পর গত ৬ নভেম্বর রাতে হয়েছে তার বাইপাস সার্জারি।

এই অভিনেতার স্ত্রী অভিনেত্রী শাবনাজ জানান, এখন বেশ ভালো আছেন তিনি। সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথাও বলছেন।

তিনি বলেন, ‌‘নাইম এখন সুস্থ আছেন। তার সঙ্গে আমার দেখা ও কথা হয়েছে। নাইম দেশবাসী, তার ভক্ত এবং যারা তার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

শাবনাজ জানান, নাইমকে আরও সপ্তাহ খানেক হাসপাতালে থাকতে হবে।

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন চিত্রনায়ক নাইম ও চিত্রনায়িকা শাবনাজ। এরপর আরও অনেক সিনেমায় জুটি বেঁধেছেন তারা। ১৯৯৪ সালের ৫ অক্টোবর নাইম-শাবনাজ বিয়ে করেন।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial