মার্স রোভার চ্যালেঞ্জে ঈশ্বরদীর ছেলে ইকো

স্টাফ রিপোর্টার \ যুক্তরাষ্ট্রে অবস্থিত মঙ্গলগ্রহ নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান মার্স ডেজার্ট রিসার্চ স্টেশন (The Mars Desert Research Station (MDRS), United States of America) কর্তৃক সম্প্রতি আয়োজিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (URC) ২০২৪ বাছাই পর্বে বাংলাদেশ হতে ৩টি টিম সুযোগ পেয়েছে। ১৫ দেশ থেকে মোট ৩৮টি টিম অংশগ্রহণ করার সুযোগ পায়। অংশগ্রহণকারী ৩৮টি টিমের মধ্যে বাংলাদেশ ৫ম স্থান পেয়েছে এবং এশিয়ার মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে ১ম স্থান অধিকার করেছে। সুযোগ পাওয়া এই টিমগুলো যুক্তরাষ্ট্রে গিয়ে মঙ্গলগ্রহ বিষয়ে বিভিন্ন গবেষণা ও সেমিনারে অংশ নিবেন।

প্রথম স্থান অধিকারী ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU Mars Rover) টিমের সদস্য ইফতে ফয়সাল ইকো ঈশ্বরদীর গর্বিত সন্তান। সে হাসপাতাল রোডস্থ জিগাতলার বাসিন্দা আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন খানের ছোট ছেলে ও ছাত্রলীগ নেতা প্রকৌশলী ইফতেখাইরুল ইমন এর ছোট ভাই।
ইকোর পরিবার ‘ইউআইইউ মার্স রোভার’ টিমের সকলের জন্য দোয়া চেয়েছেন।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial