সলিমপুরে ইউনিয়ন আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার // ১৬ জুলাই রবিবার সন্ধ্যা ৭টায় ঈশ্বরদীর উপজেলা সলিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম মালিথার সভাপতিত্বে এবং ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের পক্ষে মামুন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, দপ্তর সম্পাদক আজিজুর রহমান চঞ্চল, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা।

এছাড়া সলিমপুর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মঞ্চে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাÐ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনা উল্লেখ পূর্বক আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন তরান্বিত করার আহবান জানান।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial