মঙ্গলবার (৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘তেল, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধি, সরকারি ছলচাতুরি ও দুঃশাসনের প্রেক্ষিতে’ এক সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন।
দেশের কিছু লুটেরা ব্যবসায়ীরা সরকারের যোগসাজশে সব সময় জনগণের পকেট কেটেছে অভিযোগ করে তিনি বলেন, ‘সরকারের কিছু যায় আসে না। যখন সরকারি মূল্যবোধ শেষ হয়ে, ক্ষমতায় থাকাকে সমস্ত লক্ষ্য মনে করে তখন মানুষের বিষয় তার কাছে মূল্য থাকবে কী করে।’
এভাবে জ্বালানি তেলের বাড়ানো অযৌক্তিক উল্লেখ করে নাগরিক ঐক্যের এই নেতা বলেন, ‘একটা উপায় হতে পারতো, আপাতত আমরা ভুর্তুকি দিয়ে দিয়ে বৈশ্বিক জ্বালানির যে সংকট সেটা আমরা সমন্বয় করতে পারতাম। আগেও গ্যাসের মূল্য বৃদ্ধির পর ভাড়া বেড়েছিল, বাস সিএনজিতে চলে এই যুক্তিতে। একইভাবে ডিজেলের দাম বৃদ্ধিতে ভাড়া বাড়ানো হয়েছে।
পরিবহন মালিক-শ্রমিকরা ধর্মঘটে আইন মানেননি অভিযোগ তিনি বলেন, ‘ট্রেড ইউনিয়নের একটা আইন আছে। একটা নোটিশ দিবেন যাতে জনগনের দুর্ভোগ না বাড়ে, সরকার প্রতিকার করবে। এরকম কিছুই করেনি। ভারতে জ্বালানির দাম কমে, আমরা বাড়াই; এগুলো জবাবদিহিতার কোনও প্রশ্ন নাই। তাই যাই ইচ্ছে তাই করছে। আমরা এই ব্যাপারে আরও সতর্কতার কথা বলছি, জনগণ আরও বিপদে পড়ছে। এমনিতেই মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ্ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম, ডা. জাহেদুর রহমান প্রমুখ।