রূপপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার \ ৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় রূপপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ঈশ্বরদী আটঘরিয়ার সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, আওয়ামীলীগ নেতা হাবিবুল ইসলাম হব্বুল, বিএসআরআই এর পরিচালক ড. কুয়াশা মাহমুদ, পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম বাবু মন্ডল, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,

পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম মালিথা, রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি ইকবাল হায়দার, আওয়ামীলীগ নেতা কোরবান আলী মালিথা প্রমুখ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, শ্রমিক নেতা ও বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ। বিদ্যালয় মাঠে ছাত্রীদের অংশ গ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষের সমাগম ঘটে।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial