ঈশ্বরদীতে জমকালো আয়োজনে এশিয়ান টিভি’র ১০ম বর্ষপূর্তি পালন

স্টাফ রিপোর্টার// ঈশ্বরদীতে জমকালো আয়োজনে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এশিয়ান টেলিভিশনের ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলীর সভাপতিত্বে ঈশ্বরদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শেখ মহসিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বাতেন।
কেক কাটা শেষে এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন-অর-রশিদ সিআইপি সহ টেলিভিশনে কর্মরত সকলের সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার মাহবুবুল হক দুদু, সহ-সাধারণ সম্পাদক সেলিম সরদার, মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক মিশুক প্রধান, ক্রীড়া সম্পাদক শেখ ওয়াহেদ আলী সিন্টু, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, নির্বাহী সদস্য ওহেদুজ্জামান টিপু, দৈনিক নয়া শতাব্দির প্রতিনিধি আলমাস আলী, সময়ের ইতিহাসের নির্বাহী সম্পাদক মাহফুজুর রহমান শিপন, নয়া দিগন্ত’র প্রতিনিধি শহিদুল্লাহ খাঁন, বিজয় টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, বীর বাংলার যুগ্ন সম্পাদক ডাঃ মাসুম হাসান, সংবাদ ভূমির সম্পাদক খালেদ মাহমুদ সুজন, সাপ্তাহিক প্রথম সকাল পত্রিকার যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জীবন, দৈনিক মুক্তখবরের প্রতিনিধি শিশির মাহমুদ, দৈনিক ভোরের সময়’র প্রতিনিধি মুশফিকুর রহমান, দৈনিক স্বতঃকন্ঠ’র প্রতিনিধি সৌরভ কুমার, সাংবাদিক রাকিবুল ইসলাম, রোহান, লিমনসহ ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial