ঈশ্বরদীতে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার \ ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রন্টু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে পাকশী ইউনিয়নের রূপপুর বাঘইল বলরাম এর খাদ রেলের ঢালে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রন্টুকে আটক করা হয়। আটককৃত রন্টু পাবনা সদরের নাজির পুর বেপারিপাড়া গ্রামের রাজাই বেপারীর ছেলে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আটককৃত রন্টু দীর্ঘদিন যাবত অবৈধ মাদক বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। শুক্রবার ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial