রাস্তায় পড়ে থাকা ছিন্নমূলকে আর্থিক সহায়তা দিলেন ঈশ্বরদীর ইউএনও
স্টাফ রিপোর্টার \ রাস্তায় পড়ে থাকা কর্মহীন ছিন্নমূল আলম প্রামানিককে আর্থিক সহায়তা দিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল.কায়েস।
রবিবার (২৫জুলাই) বিকালে ছলিমপুর ইউনিয়নের মানিকনগর এলাকায় পথের পাশে বসে থাকা অসহায় ছিন্নমূল আলম প্রামানিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল. কায়েস জানান, করোনাভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকে ভাইরাস সংক্রমণ রোধে রাত-দিন মাঠে কাজ করতে হচ্ছে। বিশেষ করে গত এক মাস ধরে উপজেলার অসহায় ছিন্নমূল, দুঃস্থ কর্মহীন লোকজনদের মাঝে খাদ্য, আর্থিক সহায়তা বিতরণ করা হচ্ছে।
উপজেলার সাতটি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনা দুর্য়োগে অসহায় দুঃস্থ প্রতিবন্ধী, ছিন্নমূল পথচারীদের মাঝে আর্থিক ও খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।


Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.