‘‘আধুনিক প্রযুক্তিতে লাভজনক ভাবে আখের সাথে সাথীফসল চাষাবাদ’’ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার // ১৫ জুন বৃহষ্পতিবার সকাল ১০টায় কৃষকদের নিয়ে পুরাতন মুলাডুলি ইউনিয়নের ইক্ষু খামারে ‘‘আধুনিক প্রযুক্তিতে লাভজনক ভাবে আখের সাথে সাথীফসল চাষাবাদ’’ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে ও আখের সাথে সাথীফসল হিসেবে ডাল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত এই মাঠ দিবসে প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান (কৃষি অর্থনীতি বিভাগ) ড. সাঈদা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিএসআরআইয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান (প্রজনন বিভাগ) ড. মো. আনিছুর রহমান, নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্লা, বিএসআরআইয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (শারীরতত্ত¡ ও চিনি রসায়ন বিভাগ) ড. শামসুল আরেফীন, নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন, বিএসআরআইয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এসএম রেজাউল করিম, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কামরুজ্জামান, সঞ্জিত মন্ডল, মুখলেছুর রহমান।


মাঠ দিবসে বক্তারা বলেন, আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন করে কৃষক বেশি লাভবান হচ্ছেন। ৭০জন কৃষককে নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বিএসআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণার বিভাগীয় প্রধান ও আখের সাথে সাথীফসল হিসেবে ডাল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের পরিচালক ড. মোঃ আবু তাহের সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলাম পাভেল।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial