যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে জেল হত্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার // ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবসে জাতীয় চার নেতাকে স্মরণ করা হয়েছে ৷ দিবসটি উদযাপন উপলক্ষ্যে বুধবার (৩ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, মোহাম্মদ রশীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা আওয়াামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,  জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন খান, আব্দুল হামিদ, শ্রমিক নেতা জাহাঙ্গির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শরিফ প্রমূখ।
এসময় আওয়ামী লীগ, অংগ সংগঠন এবং ঈশ্বরদীর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করেন।
বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial