প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন // আলোচনা সভা, দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার // ২৮ সেপ্টেম্বর বিকালে ঈশ্বরদীস্থ ডাল গবেষণা কেন্দ্রের ৩য় তলার অডিটোরিয়ামে ঈশ্বরদী ইউনিভার্সিটি এন্ড কলেজ স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের কেক কাটেন পাবনা জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার সৈয়দ আলী জিরু। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারন সম্পাদক আব্দুল বাতেন, সমাজসেবক আতিয়ার রহমান বাবু ফকির, ঈশ্বরদী মহিলা কলেজের প্রভাষক মতিয়ার রহমান চঞ্চল, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস, সাপ্তাহিক সমস্বর সম্পাদক এমএ কাদের,

সাপ্তাহিক সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসিন, স্ব-কাল বাংলার সম্পাদক মিশুক প্রধান, পদ্মার খবরের সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, আলোকিত বাংলাদেশ পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি আলমাস আলী, সাংবাদিক লাহিড়ী মিন্টু, আক্তারুজ্জামান মিরু, আশরাফুল আলম সবুজ, রাসেল আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাফিজুর রহমান তুফান প্রমুখ।
ব্যারিস্টার সৈয়দ আলী জিরু তার বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গা থেকে সরিয়ে এনে বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশের সারিতে নিয়ে আসছে। তিনি বাংলাদেশের ১৮ কোটি জনসংখ্যাকে দামী সম্পদ মনে করেন। ১’শ টি ইকোনমিক জোন হচ্ছে, যেখানে ৯ কোটি মানুষের কর্মসংস্থান হবে। ২০৩২ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের ২০তম বৃহৎ অর্থনৈতিক দেশ। ২০ বছরের পরিকল্পনা, ৫০ পরিকল্পনা, ১০০ বছরের পরিকল্পনা নিয়ে ধাপে ধাপে পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে ডেল্টা প্লান নিয়ে টার্গেটে বাংলাদেশ এগুচ্ছে। আগে বছরে রেমিট্যান্স আসতো ২ বিলিয়ন ডলার। প্রধানমন্ত্রীর পলিসির কারণে এখন বছরে আসে ২৪ বিলিয়ন ডলার। ফরেন থেকে ১’শ টাকা পাঠালে সরকার আরো ২টাকা যোগ করে ১০২ টাকা দিচ্ছে। এটাই রাষ্ট্রনায়কের পলিসি। আমরা এখন বিদেশে সফটওয়্যার বিক্রি করে বছরে ২বিলিয়ন ডলার আয় করি। এটা সম্ভব হচ্ছে প্রদানমন্ত্রী শেখ হাসিনার কারণে কেননা তিনি আপনাদের মতো শিক্ষার্থীদের শিক্ষিত করে তুলতে নিরলস কাজ করেছেন। এখন জ্ঞাণের কদর আছে বিধায় জ্ঞাণীর দেখা মিলছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা সবাই দোয়া করবেন, তাঁর হাতে দেশ থাকা মানে নিরাপদ থাকা।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন আসিফ সালেহীন বিশাল। সঞ্চালন করেন ছাত্রনেতা ইফতেখাইরুল ইমন।
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial