কুরআন শেখার চ্যালেঞ্জ ২০২৬ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: গত ১৯ মার্চ বৃহষ্পতিবার ২৯ রমজান ঈশ্বরদীর ঐতিহ্যবাহী মধ্য অরনকোলা আল-আকসা জামে মসজিদে বাদ যোহর কুরআন শেখার চ্যালেঞ্জ ২০২৬ প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজিস্ট এ্যান্ড আর্কিওবোটানিস্ট (প্রত্নতত্ত্ব বিভাগের) সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুগারক্রপ রিসার্স ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. শফিকুল ইসলাম। আলহাজ্ব টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয় মসজিদের পেশ ইমাম ও কুরআন শেখার চ্যালেঞ্জ- ২০২৬ প্রতিযোগিতার প্রশিক্ষক হাফেজ মাওলানা আমানুল্লাহ তুহিন, মধ্য অরনকোলা আল আকসা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহা. আবু হানিফ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মসজিদ কমিটির সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী জিন্নাহ। সঞ্জালনা করেন মসজিদের কোষাধ্যক্ষ শিক্ষক তারেক হোসেন।
মধ্য অরনকোলা আল আকসা জামে মসজিদের ব্যবস্থাপনায় গত ২৫-২৬ রমজান দুপুরে উক্ত মসজিদে ৬৫ জন ছাত্রছাত্রীর মাঝে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিনিয়র ও জুনিয়র দুটি গ্রুপে মোট ২০ জন ছাত্রছাত্রী বিজয়ী হন। বিজয়ী ছাত্রছাত্রী ছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয়া সকল ছাত্রছাত্রীকেই ‘অংশ গ্রহণ’ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন মধ্য অরণকোলা আল-আকসা জামে মসজিদের সভাপতি মুহাম্মাদ তানভীর আলম আতিয়ার।
উল্লেখ্য, প্রশিক্ষন পুরা রমজান মাসব্যাপি সিলেবাস ভিত্তিক পড়াশোনা করেন এবং ২৫ ও ২৬ রমজান প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

