সৌন্দর্যবৃদ্ধি ও শহরকে সবুজায়নের লক্ষ্যে সড়কের ডিভাইডারে রোটারি ক্লাব অব ঈশ্বরদীর বৃক্ষরোপণ কর্মসূচী

স্টাফ রিপোর্টার: শুক্রবার ২২ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় আলহাজ্ব মোড় সড়কের ডিভাইডার আইল্যান্ডের উপর বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রোটারি ক্লাব অব ঈশ্বরদী’র উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবীর কুমার দাস।

এসময় রোটারি ক্লাব অব ঈশ্বরদী’র পক্ষে সাবেক এসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট গভর্নর ঢাকা-৩২৮১, জোন সেক্রেটারী- পাবনা, পিপি -রোটারি ক্লাব অব ঈশ্বরদী, বর্তমান নির্বাহী সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, ঈশ্বরদী পৌর বিএনপির নেতা ও আলহাজ্ব মোড় ব্যবসায়ী সমিতির সদস্য সচিব রোটারিয়ান আবু সাঈদ লিটন বলেন, আমাদের এই সড়কে আইল্যান্ড’র সৌন্দর্যবৃদ্ধি ও শহরকে সবুজায়নের লক্ষ্যে উইপিং দেবদারু, চেরি, রঙ্গনসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। ধারাবাহিক ভাবে আমরা তা রোপণ করবো। রোটারি ক্লাব অব ঈশ্বরদী ও ঈশ্বরদী পৌরসভা কর্তৃপক্ষ যৌথভাবে এই রোপিত বৃক্ষের পরিচর্যা ও দেখভাল করবে।


এসময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঈশ্বরদী’র সভাপতি আব্দুল ওয়াদুদ বিশ্বাস, সহ সভাপতি ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আরএমও ডা: শফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান রানা, সাবেক সভাপতি ও এসএম স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ শহীদুল হক শাহীন, পরিচালক এসএম শামসুর রহমান ইমরান, ট্রেজারার শামীম আহম্মেদ, সদস্য সিরাজুল ইসলাম, আমির আলী মিরু প্রমূখ।
এছাড়া ঈশ্বরদী পৌর বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক হাসান আলী, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরন, সবুজ কুড়ি কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ কবির আলী হিরু উপস্থিত ছিলেন।
এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে রমজান আলী, কামরুল হাসান, যুবদল নেতা হাবিবুর রহমান, নাসির আলী, তারেক হাসান, ছাত্রদল নেতা শাকিল হোসেন হাকিমসহ স্থানীয় স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial