আলোকিত ঈশ্বরদী গড়ার যাত্রা শুরু
স্টাফ রিপোর্টারঃ গত বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী আলহাজ্ব মোড়ে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে ‘আলোকিত ঈশ্বরদী’ গড়ার প্রত্যয়ে উচ্চ আলো সম্পন্ন বাতি স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী, ঈশ্বরদী পৌর বিএনপির নেতা ও আলহাজ্ব মোড় ব্যবসায়ী সমিতির সদস্য সচিব, রোটারিয়ান আবু সাঈদ লিটন এই বাতি স্থাপন কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার সদস্য সচিব জহুরুল ইসলাম, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাছান আলী, পৌর এলাকার ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও আলহাজ্ব মোড় ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি
আনছার আলী, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
উদ্বোধন কালে রোটারিয়ান আবু সাঈদ লিটন বলেন, ঈশ্বরদী পৌরসভার প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকার মোড়ে এমন উচ্চ আলোর বাতি লাগানো হবে। আলোকিত ঈশ্বরদী গড়ার যাত্রা আজ থেকে শুরু করলো পৌরসভা কর্তৃপক্ষ। আশা করছি খুবই অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা কমপ্লিট হয়ে যাবে এবং এর রক্ষণাবেক্ষণে আমাদের সকলকেই আন্তরিক ও সহযোগী মনোভাবাপন্ন হতে হবে।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে রমজান আলী, তারেক রহমান, সুজন মাহমুদ, আজিম উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া মমিন হোসেন, হাবিবুর রহমান, নাজমুল হোসেন নাসির, মেহেদি হাসান, কামরুল হাসান, বিল্লাল হোসেন, শাকিল হোসেন হাকিম, জহুরুল ইসলাম, নাদিম, হোসাইন, তুষার, সোহাগ, সিয়াম, মাসুদ রানা, রশিদুল, ইমরান, রনি, সজিব, সাহস, রাছেলসহ স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

