শীতার্তদের মাঝে স্বেচ্ছাসেবকলীগের কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার// বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ঈশ্বরদী উপজেলা শাখার পক্ষ হতে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রেলওয়ে স্টেশন, রেলগেট, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে অসহায়, শীতার্ত, ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ঈশ্বরদী উপজেলা শাখার আহবায়ক জিএস রানা বলেন, আমাদের এমপি মহোদয়ের পক্ষ হতে আমরা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলাম। এই তীব্র শীতে মানবিকতার বিষয়টি চিন্তা করে হলেও আমাদের সকলের উচিৎ সাধ্যনুযায়ী সহযোগিতার হাত বাড়ানো।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক সজিব মালিথা, আহসান হাবীব জিতু, সদস্য শাহিনুজ্জামান শাহীন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আমিরুল ইসলাম, সদস্য নিশাত জামান অমি, ইকবাল, তারেক, ইমন, টমাস মাহমুদ, রুশদি মিলন, রেজা আহমেদ, ছাত্রনেতা তারেক, নাহিদসহ আরো অনেকে।

