স্বেচ্ছাসেবকলীগ ঈশ্বরদী উপজেলা শাখার বর্ধিত সভা//ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার ভোট প্রার্থনার নির্দেশনা
স্টাফ রিপোর্টার \ আগামী ২৮ নভেম্বর ঈশ্বরদীর ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ঈশ্বরদী উপজেলা শাখার এক বিশেষ বর্ধিত সভা ৩০ অক্টোবর শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, পাবনা জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ পাবনা জেলা শাখার সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবকলীগ পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক প্রকৌশলী রুহুল আমীন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ঈশ্বরদী উপজেলা শাখার আহব্বায়ক মাসুদ রানা, সঞ্চালনা করেন যুগ্ম আহব্বায়ক সাখাওয়াত হোসেন সজিব মালিথা। এসময় স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহব্বায়ক শরিফুল ইসলাম শরীফ, সদস্য আশরাফুজ্জামান শিপন, তুষার আব্দুল্লাহ, শাহীনুজ্জামান শাহীন, রোকনুজ্জামান রোকন, রাজিব, নিশাত জামান অমি, আশিকুর রহমান ও মাসুদ রানা মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা ইউনিয়ন পরিষদ নির্বাচন সফল করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের এক সাথে কাজ করার কথা বলেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার ভোট প্রার্থনার নির্দেশনা দেন।

