মানুষ দেখতে চায় তারেক রহমান দেশে ফিরে আসুক: ওবায়দুল কাদের

বৃহস্পতিবার (৪ অক্টোবর) তার বাসভবনে ব্রিফিংয়ে ‘তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন এবং জনতার ঢল নামা’র গল্প প্রসঙ্গে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে তিনি একথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারেক জিয়া দেশে আসবে এ বছর না ওই বছর বলে বলে ১৩ বছর চলে গেলো। কিন্তু তারেক জিয়া দেশে আসার সৎসাহস দেখাতে পারছেন না।’

তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে গণঅভ্যুত্থান, মুক্ত খালেদা জিয়ার চেয়ে বন্দি খালেদা জিয়া অনেক শক্তিশালী, নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের গল্প, আওয়ামী লীগ ৩০ আসন না পাওয়ার গল্পসহ বিএনপি নেতাদের এমন অনেক বক্তব্য শুনে আসছি। এসব বক্তব্যে কী হয়েছে, দেশের জনগণ তা দেখেছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আসলে কথামালার চাতুরি দিয়ে জনগণের মন জয় করা যায় না, এ কথা বিএনপি বুঝেও বুঝতে চায় না।’

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টাঙ্গাইলের ভাতকুড়া (করোটিয়া)-বাসাইল-সখিপুর সড়কের ওপর প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে ৬৯ মিটার নাঙ্গালিয়া সেতু উদ্বোধন করেন।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial