ভারতের সাড়া ইতিবাচক, সমস্যা মিয়ানমার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতকে আমরা বলেছি তারা যেন মিয়ানমার ইস্যুতে সহযোগিতা করে। তাদের ইতিবাচক সাড়া পেয়েছি। কিন্তু সমস্যা হয়ে গেছে মিয়ানমারের সরকারকে নিয়ে। যে যতই চাপ দিক—এরা কোনও ব্যাপারই নেয় না। এরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত আছে। এখানেই বড় সমস্যা। কিন্তু ভারত মনে করে—এটার সমাধান হওয়া উচিত।

বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা মানবিক কারণে তাদের স্থান দিয়েছি, কিন্তু এখন যে পর্যায়ে যাচ্ছে—তারা আমাদের জন্য বড় একটা বোঝা হয়ে যাচ্ছে। তারাও তো মানুষ, আমরা তো ফেলে দিতে পারি না। আজকে শরণার্থী তো সব জায়গাতেই হচ্ছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে কত মানুষ শরণার্থী হয়ে যাচ্ছে। এ জন্য আমাদের সবসময়ের আহ্বান—আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial