প্রকাশিত প্রতিবাদের সংশোধনী

গত ০৫ ডিসেম্বর ২০২৩ ইং রোজ মঙ্গলবার স্ব-কাল বাংলা পত্রিকায় (অনলাইন) আমি একটি প্রতিবাদ প্রকাশ করি। দৈনিক কালের কন্ঠ এবং দৈনিক মানবজমিন পত্রিকায় আমার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা প্রকাশ করা হয়। প্রকাশিত প্রতিবাদলিপিতে শব্দ চয়নে প্রতারক, ব্ল্যাকমেলার ও পুলিশের সোর্স শব্দগুলো আমার অনভিপ্রেত। প্রকাশিত প্রতিবাদের খসড়া পুঙ্খানুপুঙ্খরুপে খেয়াল না করায় অনাকাঙ্খিতভাবে শব্দগুলো ব্যবহার করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যা একটি করণিক ত্রুটি। প্রতিবাদ প্রকাশিত হওয়ার পর এটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবাদ প্রকাশের মাধ্যমে কারও সম্মানহানি আমার অভিপ্রায় নয়। এই অনাকাঙ্খিত ত্রুটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

ড. মো. ওমর আলী
মহাপরিচালক (চলতি দায়িত্ব)
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট
ঈশ্বরদী, পাবনা।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial