সলিমপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন বাবলু মালিথা \\ সর্বস্তরে স্বস্তি, উল্লাস ও আনন্দের বন্যা

স্টাফ রিপোর্টার \ আসন্ন ইউনয়ন পরিষদের নির্বাচনে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথাকে আবারও নৌকার প্রার্থী করায় সর্বস্তরে স্বস্তি, উল্লাস ও আনন্দের বন্যা বইছে। রবিবার বিকেলে মনোনয়ন নিয়ে বাবলু মালিথা ঢাকা থেকে ঈশ্বরদী এসে পৌঁছালে আপামর জনতা তাঁকে ভালোবাসায় সিক্ত করেন।
গত ২২ অক্টোবর দুপুরে নৌকার প্রার্থি বাবলু মালিথাকে মনোনয়ন দানের খবর ছড়িয়ে পড়ে। এরপর থেকে উক্ত ইউনিয়নের সর্বস্তরের জনতার ঢল নামতে শুরু হয়। কিন্তু এসময় চেয়ারম্যান ঢাকায় ছিলেন। রবিবার ঈশ্বরদীতে আসলে জনতার বাঁধ ভাঙ্গা ঢল নামে।
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড থেকে নৌকার মনোনয়ন পেয়ে ঢাকা থেকে নিজ এলাকায় আসার পথে ইউনিয়নবাসী তাকে গনসংবর্ধনা দেন।
এসময় বাবলু মালিথা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দিয়েছেন। আমি সকলকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে কাজ করবো। তিনি এসময় নৌকা প্রতিককে বিপুল ভোটে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীকে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার আহব্বান জানান।
পরে বিশাল মটর সাইকেল বহর নিয়ে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial